ইরানে দফায় দফায় বিস্ফোরণ

ইরানে দফায় দফায় বিস্ফোরণ
সিটিজেন জার্নাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মধ্যরাতে দেশটির হরমোজগান প্রদেশের এই শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এর আগে সেখানে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এই হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে ইরানের কর্মকর্তারা যুদ্ধের প্রসঙ্গ আসলে যুক্তরাষ্ট্রকে প্রায়ই ‘শত্রুপক্ষ’ হিসেবে উল্লেখ করে থাকেন।
এর দেশটির আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
সিরিকের অবস্থান ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান