শিরোনাম

পর্যটকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে ওমান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পর্যটকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে ওমান
বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালুর ঘোষণা ওমানের

পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করতে নতুন নিয়মের আওতায় বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ওমান। নতুন এই নিয়মের অধীনে নির্দিষ্ট কিছু দেশের যোগ্য নাগরিকেরা কোনো ফি ছাড়াই ১৪ দিন মেয়াদী পর্যটন ভিসা সুবিধা পাবেন।

গালফ নিউজ জানায়, দেশটির পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর জেনারেল লেফট্যান্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি স্বাক্ষরিত এবং রয়্যাল ওমান পুলিশের ১০৯/২০২৬ নম্বর আদেশের মাধ্যমে এই নতুন বিধিমালা কার্যকর করা হয়েছে।

তবে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দর্শনার্থীরা চাইলে প্রযোজ্য নিয়ম ও ফি পরিশোধ সাপেক্ষে এটিকে যেকোনো পর্যটন ভিসা ক্যাটাগরিতে রূপান্তর করতে পারবেন।

তবে কোন কোন দেশের নাগরিকেরা এই ফ্রি ভিসার সুবিধা পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট তালিকা এখনো প্রকাশ করেনি ওমান কর্র্তৃপক্ষ।

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশটিতে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ ও সাবলীল করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

/টিই/