ভারি বর্ষণে চীনে ভূমিধস, নিহত ২৫

ভারি বর্ষণে চীনে ভূমিধস, নিহত ২৫
সিজেডএন ডেস্ক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে ২৩ জন আহত হয়েছেন ।
রবিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
এতে বলা হয়েছে, গত ২৬ জুলাই গানসু প্রদেশের ডিংসি শহরের ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট দুর্যোগে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে উদ্ধার অভিযান ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। ঘটনাটির তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষ।
চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সিচুয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও ভারি থেকে অতিভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। সেখানে ইতোমধ্যে ৬৪ হাজার ৬০৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রদেশটিতে মোট ৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করে জানিয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব এশিয়ার দিকে অগ্রসর হওয়া সুপার টাইফুন ডলফিন আগামী বুধবার থেকে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে বিরূপ প্রভাব ফেলতে পারে।

আবারও চালু ভারত-চীন সীমান্ত বাণিজ্য