লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩১

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশের পর থেকে লেবাননে ভয়াবহ হামলা শুরু করেছে দেশটির সামরিক বাহিনী।
দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে দখলদার ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। নেতানিয়াহুর হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার নির্দেশের পর হামলার এ ঘটনা ঘটেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননজুড়ে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ১০০টিরও বেশি অবকাঠামো ও যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।
এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
এর আগে সোমবার (২৫ মে) নেতানিয়াহু বলেছিলেন, তিনি হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ‘আরও কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর পরদিন নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, লেবাননে অভিযান আরও তীব্র করছে ইসরায়েল।
তিনি আরও বলেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থলভাগে বিশাল বাহিনী নিয়ে কাজ করছে। তারা গুরুত্বপূর্ণ এলাকা দখল করছে। উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করার জন্য তারা ‘নিরাপত্তা অঞ্চলকে শক্তিশালী’ করছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে দক্ষিণ লেবাননে একাধিক এলাকা দখলে নিয়েছে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল।
সূত্র: বিবিসি, আল জাজিরা

লেবানন সংবিধানের শতবর্ষ পূর্তিতে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান হিজবুল্লাহর