এরশাদ-হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছিল: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে গিয়াস কামাল চৌধুরীর মতো পেশাদার ও দৃঢ়চেতা সাংবাদিকদের কারণে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মতো দৃঢ়চেতা সাংবাদিকেরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
ইতালিতে চুরির ঘটনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইতালিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ কাজের সন্ধানে যান। দারিদ্র্য, রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে পাড়ি জমান। তবে ইতালিতে চুরির ঘটনায় স্থানীয়দের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি রিজভী।
তিনি বলেন, ইতালিতে অনেক বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলেও বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশিদের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো।
তিনি আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন। একসময় অন্য দেশের নাগরিকদের পরিচালিত অনেক রেস্তোরাঁয় এখন বাংলাদেশিরা ব্যবসা করছেন। বিভিন্ন দোকান ও শপিং মলেও তাদের উপস্থিতি বাড়ছে।
স্মরণসভায় সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না: রিজভী 