শিরোনাম

লেবাননে নতুন এলাকা দখলে ব্যাপক হামলা ইসরায়েলের

সিটিজেন ডেস্ক
লেবাননে নতুন এলাকা দখলে ব্যাপক হামলা ইসরায়েলের
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডুলি। ছবি: রয়টার্স

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার (৩০ মে) আকস্মিকভাবে লেবানন সীমান্ত পরিদর্শন করে নিশ্চিত করেছেন যে, ইসরায়েলি সেনারা লিতানি নদীর উত্তরে এবং নাবাতিয়েহ শহরের দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে।

গত সপ্তাহখানেক ধরে পূর্ব লেবাননের ঐ অঞ্চলে অবিরাম অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। শত শত বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণ করেছে। নাবাতিয়েহ শহরের দক্ষিণের কৌশলগত উঁচু এলাকাগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে তারা।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। তাদের অভিযোগ, দক্ষিণ লেবাননে নির্ধারিত তথাকথিত ‘হলুদ নিরাপত্তা অঞ্চল’ অতিক্রম করে ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। সেখানে অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও একই সময়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে লেবানন ও ইসরায়েলি সরকারের মধ্যে আলোচনা চলছে।

তবে চলমান হামলার মধ্যেই কীভাবে উভয় পক্ষ গ্রহণযোগ্য কোনো নিরাপত্তা সমঝোতায় পৌঁছাবে তা এখনও স্পষ্ট নয়।

লেবানন সীমান্ত সফরকালে নেতানিয়াহুর দেওয়া ঘোষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে, বৈরুত এবং পশ্চিম বেকা উপত্যকায় অব্যাহত হামলাসহ ইসরায়েলের সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে প্রসারিত হতে চলেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/