স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ করবে এনসিপি

মুন্সীগঞ্জ সংবাদদাতা

আইনশৃঙ্খলার অবনতি ও জ্বালানি খাতের বিপর্যয়ের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
তিনি বলেন, দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তা বাদ দিয়ে- তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। কাজেই আমরা মনে করি, তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না।
জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জ্বালানি খাতে যে বিপর্যয় এসেছে, জ্বালানিমন্ত্রী এর দায় এড়াতে পারেন না।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না। এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।

সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে: নাহিদ ইসলাম