ইরানে আবারও হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আইজেনকটের আপত্তি

সিটিজেন জার্নাল ডেস্ক

কোনো তাৎক্ষণিক হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন না করতে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। এক চিঠির মাধ্যমে তিনি এ আহ্বান জানিয়েছেন। এ নেতা বলেছেন, দেশের এ রাজনৈতিক সংকটকালে এমন কোনো পদক্ষেপ নিলে তা ইসরায়েলি গণতন্ত্রের জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনতে পারে।
আইজেনকটের লেখা চিঠিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি। তবে এমন এক সময়ে চিঠিটি সামনে এলো, যখন দেশটির গণমাধ্যমে খবর ছড়িয়েছে নিরাপত্তা প্রধানদের আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু প্রতিরক্ষা বাহিনীকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন করা ইসরায়েলি গণতন্ত্র এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থার জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনতে পারে। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কোনো বিপজ্জনক সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানিয়েছেন আইজেনকট। তিনি লিখেছেন, আমি দাবি জানাচ্ছি, এ সংবেদনশীল সময়ে আপনারা জাতীয় দায়িত্ববোধের সাথে কাজ করুন। সংযম ও সতর্কতা অবলম্বন করুন এবং এমন কোনো বিপজ্জনক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন, যা নেসেটের আস্থাভাজন একটি নতুন সরকার শপথ গ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করতে পারে। সরকারি প্রতিষ্ঠান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করবেন না।
নিরাপত্তা প্রধানদের একটি গুরুতর সাংবিধানিক দ্বন্দ্বে না ফেলার এবং তাদের কাছ থেকে কী প্রত্যাশিত এবং সঠিক পদক্ষেপ কী সে বিষয়ে তাদের অনিশ্চয়তায় না রাখার জন্যও নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছেন আইজেনকট। তিনি চান, নিরাপত্তা প্রধানরা যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব নিঃসন্দেহে পালন করতে পারেন।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আইনপ্রণেতাদের সর্বাধিক সমর্থন পাওয়ায় রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ রবিবার (৭ নভেম্বর) আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই সরকার ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর প্রস্তাবিত একটি সামরিক পদক্ষেপের বিষয়ে আবারও আপত্তি তুলেছেন আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। এর আগে ২৭ অক্টোবরের নির্বাচনের পূর্বেও তিনি একই ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছিলেন বলে জানা যায়। তখন প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এমন পদক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং নির্বাচন ব্যাহত হতে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে ইসরায়েলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি