নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং নতুন নতুন ভৌগোলিক এলাকায় অভিযান পরিচালনার পরিকল্পনা এখন তাদের মূল আলোচ্যসূচিতে রয়েছে।
জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বিশেষ বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা মোজতবা খামেনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। সে নির্দেশনার বিষয়টি তুলে ধরে ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ কথা বলেন। তিনি জানান, শীর্ষ নেতার নির্দেশনা যুদ্ধের মাঠে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যার ফলে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুকে উপযুক্ত ও চূড়ান্ত জবাব দিতে আগের চেয়েও অনেক বেশি প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না- আইআরজিসি মুখপাত্রের এ বক্তব্যে মোজতবা খামেনির আগের ঘোষণারই প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, শত্রুকে আঘাত করতে এবং একটি পূর্ণাঙ্গ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ‘বিশাল ক্ষেত্র’ নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নতুন নতুন এলাকা ও লক্ষ্যবস্তু চিহ্নিত করে অভিযান চালানোর বিষয়টি বাহিনীর দাপ্তরিক কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।
সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরণের বা যেকোনো মাত্রার হুমকি আসুক না কেন, ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করে অবিলম্বে ও কার্যকরভাবে এর জবাব দিতে হবে।
সূত্র: তাসনিম নিউজ

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত: এপির প্রতিবেদন