রিহ্যাবের কার্যক্রম চালাতে কোনো বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যক্রম সীমিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের এই নির্দেশনার ফলে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আপাতত আর কোনো বাধা রইলো না।
আজ রবিবার (১ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এ রিট আবেদন করেন। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বরের দেওয়া সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে।
ওই সনদপত্রের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে সংগঠনটির রুটিন কার্যক্রমের বাইরে যেকোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এতে রিহ্যাবের বোর্ড সভা, এজিএম ও মেলাসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়।
মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ১৭ অক্টোবর জারি করা চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।
হাইকোর্টের এ আদেশের ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় রিহ্যাবের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে বিধিনিষেধ তৈরি হয়েছিল, তা আপাতত আর কার্যকর থাকছে না। ফলে সংগঠনটি আগের মতোই সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।