ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া পাইলট ভারতীয়

সিজেডএন ডেস্ক

দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় সেটিকে বিধ্বস্ত করার চেষ্টা চালান এর কো-পাইলট। এ সময় বাধা দিতে গেলে বিমানের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়কে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এর ফলে মারাত্মকভাবে আহত হন স্মিত।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কো-পাইলট বিমানের সিস্টেম নষ্ট করার পাঁয়তারা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ক্যাপ্টেন তাকে বাধা দেন। তখন তাকে ছুরি দিয়ে আঘাত করেন ওই কো-পাইলট। ওই সময় বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৮০ জন মানুষ ছিলেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন স্মিতের পুরো শরীর রক্তে ভেসে গেছে। বর্তমানে সৌদি আরবেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তবে বড় কোনো বিপর্যয় এড়ানো গেছে যাত্রীদের ও ক্রুদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায়। বিমানটি যখন বিধ্বস্ত করার চেষ্টা চলছিল, তখন কয়েকজন সাহসী যাত্রী ও ক্রু মিলে কো-পাইলটকে থামান এবং তাকে বেঁধে ফেলেন।
স্মিত মাচ্ছাড় ৪ বছর ধরে ফ্লাই দুবাইয়ে পাইলট হিসেবে কর্মরত আছেন। আমিরাতের সরকারি এ বিমানসংস্থায় যোগ দেওয়ার আগে তিনি দীর্ঘ ১০ বছর স্পাইসজেটে দায়িত্ব পালন করেছিলেন। বোয়িং ৭৩৭ সিরিজের বিমান চালনায় তার অভিজ্ঞতা ১৩ বছরেরও বেশি।
এদিকে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিমানটি দ্রুত ঘুরিয়ে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানটি নামার পর আহত ক্যাপ্টেনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি, বিমানের সেই কো-পাইলটও ধস্তাধস্তির একপর্যায়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি

শুধু হাতাহাতি নয়, ইসরায়েলগামী বিমানে ঘটেছিল ভয়াবহ কাণ্ড