মোজতবা খামেনির সঙ্গে পেজেশকিয়ানের সাক্ষাৎ

সিজেডএন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে গত কয়েক দিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো যখন তার হদিস পেতে তৎপরতা বাড়াচ্ছিল, ঠিক তখনই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। রবিবার (৯ আগস্ট) আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সর্বোচ্চ নেতার কাছে যান পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার আবহেই এই দুই নেতা বৈঠকে বসেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল পেজেশকিয়ানের সঙ্গে তার প্রকাশ্যে জানা প্রথম বৈঠক।
কয়েক ঘণ্টার এই দ্বিপক্ষীয় আলোচনায় সাধারণ মানুষের জীবন-জীবিকার সংকট সমাধান ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো প্রাধান্য পায়। বৈঠকে রিয়াল ও বৈদেশিক মুদ্রার ভারসাম্য বজায় রাখা, শক্তি বা জ্বালানি খাতের সংস্কার এবং বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর সমাধান নিয়ে কথা হয়। পাশাপাশি সামরিক খাতের অগ্রগতি নিয়েও বিস্তর আলোচনা করেছেন দুই শীর্ষ নেতা।
এদিকে মোজতবা খামেনিকে নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের উপপ্রধান কাসেম কোরাইশি কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, খুব দ্রুতই বিশেষ কিছু ভিডিও ফুটেজ ও নথিপত্র প্রকাশ্যে আনা হবে, যেখানে সর্বোচ্চ নেতাকে সাধারণ রাস্তায় চলাফেরা করতে এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে সভা করতে দেখা যাবে। বাসিজ উপপ্রধানের দাবি, এসব ফুটেজ প্রকাশ পেলে ইরানের শত্রু ও সমালোচকদের সব অপপ্রচার মিথ্যা প্রমাণিত হবে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত ইরানের