শিরোনাম

ইসরায়েলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ধোঁয়ার কুণ্ডলী। ছবি: রয়টার্স

যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও দক্ষিণ লেবাননে ইসরায়েলে নতুন বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বার আল-মাশাল এলাকায় দুই দফায় তীব্র হামলা চালায়। এতে দুই বাংলাদেশির পাশাপাশি দুই সিরীয় নাগরিকও গুরুতর আহত হন। এর বাইরেও নাবাতিয়েহ জেলার জেবচিত ও আরনুন শহরে ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পরও লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েল এই আক্রমণ অব্যাহত রেখেছে। এর পাল্টা জবাবে হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলি বাহিনীর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৫২৬ জন নিহত এবং ১০ হাজার ৭৩৩ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/