আজকের স্বর্ণ ও রূপার দাম: ২৬ অক্টোবর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজকের স্বর্ণ ও রূপার দাম: ২৬ অক্টোবর ২০২৬
স্বর্ণ ও রূপার আজকের দর

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ভ্যাটসহ নির্ধারিত এ দাম ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ (২৬ অক্টোবর) নতুন কোনো মূল্য পরিবর্তনের ঘোষণা না এলে এই দরেই স্বর্ণ কেনাবেচা হবে।

আজ স্বর্ণের ভরি কত

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম—

২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা

আজকের রূপার দর

ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে। ফলে স্বর্ণের নির্ধারিত দামের সঙ্গে মজুরি যুক্ত হওয়ায় অলংকার কিনতে মোট খরচ কিছুটা বেশি হতে পারে।

/এবি/