হুথিদের অস্ত্রাগারে ইয়েমেনি সেনাবাহিনীর বিমান হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হুথি বিদ্রোহীদের একটি অস্ত্রাগারে বিমান হামলা চালিয়েছে। অবরুদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজের দক্ষিণে অবস্থিত নজদ কাসিম এলাকায় হামলাটি চালানো হয়।
তবে এ হামলার বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি রণক্ষেত্রে বেশ কিছু সাফল্য পেলেও, সৌদি আরব-সমর্থিত এ বাহিনী ইয়েমেন এবং সৌদি ভূখণ্ডে হুথিদের পাল্টা হামলা পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। দীর্ঘদিনের এ সংঘাতে দেশটিতে সাধারণ মানুষের ভোগান্তি ও প্রাণহানি ক্রমেই বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ইয়েমেনের চলমান লড়াইয়ে মোট হতাহতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৭৫৫ জনে দাঁড়িয়েছে। সংস্থাটির হিসাবমতে, এ সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৯৮ জন নিহত এবং ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা