ইরানকে বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করতে দেওয়া হবে না: মার্কিন কর্মকর্তা

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের সঙ্গে সংলাপে বসতে রাজি থাকলেও বাহরাইনে অনুষ্ঠিত ‘মানামা সংলাপ’ নামক নিরাপত্তা ফোরামে এক কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড ব্লোম জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক না হলে যুক্তরাষ্ট্র বিকল্প পথে হাঁটতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না।
রবিবার (১ নভেম্বর) এ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ব্লোম যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেন। আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে তিনি জানান, আলোচনার হাত বাড়ানো হয়েছে এবং সেই পথগুলো খোলা ও সক্রিয় রয়েছে।
তবে সংঘাত এড়ানোর চেষ্টার পাশাপাশি যুক্তরাষ্ট্র যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত, সেটাও মনে করিয়ে দেন তিনি। মার্কিন এ কর্মকর্তা বলেন, একই সঙ্গে, আমরা অন্য পথে যেতেও প্রস্তুত ছিলাম। আমরা ইরানকে এ অঞ্চল এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে দিতে পারি না।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ায় সেখানে তৈরি হওয়া অস্থিরতা আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলছে। ফলে ওয়াশিংটন যেমন কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান চাইছে, তেমনি পরিস্থিতির উন্নতি না হলে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও মাথায় রাখছে।
সূত্র: আল জাজিরা

ভারতের মণিপুরে আবারও ভয়াবহ সংঘাত, নিহত ৫