৪ দিনের গ্যাস সংকটের চাপে পড়ছে দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ দিনের গ্যাস সংকটের চাপে পড়ছে দেশ
পেট্রোবাংলার লগো

টানা চারদিন গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতির মুখে পড়তে যাচ্ছে দেশ। কক্সবাজারের মহেশখালীতে থাকা সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ ঘোষণায় দৈনিক সরবরাহ কমে এমন পরিস্থিতি তৈরি হবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগামী ৪ নভেম্বর থেকে চারদিন সারাদেশে গ্যাস সরবরাহ সাময়িকভাবে হ্রাস পাবে। ফলে এ সময়জুড়ে সারাদেশে গ্যাসের চরম স্বল্প চাপ বিরাজ করতে পারে।

পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীস্থ সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়কালে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে মোট ৬০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হবে।

বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

জরুরি এই কাজের কারণে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

/এফআর/