ইরানে মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর
সিটিজেন ডেস্ক

ইরানে মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৫: ৩৪

ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ইরফান কায়ানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ভোরে তার ফাঁসি কার্যকর হয় বলে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, ইরফান কায়ানির বিরুদ্ধে প্রধানত গত জানুয়ারি মাসে ইরানজুড়ে চলা বিক্ষোভের সময় পরিকল্পিতভাবে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ ছিল। তদন্ত কর্মকর্তাদের দাবি, কায়ানি বিদেশি শক্তির মদদে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করেছিলেন। দেশটির সুপ্রিম কোর্ট তার রায় বহাল রাখার পর আজ তার ফাঁসি কার্যকর করা হয়।
সূত্র: আল জাজিরা

/এমএকে/