হুথিদের পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালি

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পুরোপুরি নিয়ন্ত্রণ এখন ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হাতে। লোহিত সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ুন বা পেরিম দ্বীপ দখলের মধ্য দিয়ে এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল তারা।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরকারি বাহিনী মায়ুন দ্বীপ থেকে সরে যাওয়ার পরপরই সশস্ত্র হুথি যোদ্ধাদের একাধিক নৌযান সেখানে পৌঁছে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে, একজন প্রত্যক্ষদর্শী জানান, সশস্ত্র হুথি যোদ্ধারা এখন পুরো বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছেন এবং টহল দিচ্ছেন।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভীষণ জরুরি। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করার পাশাপাশি সুয়েজ খালের জাহাজ চলাচলও অনেকাংশে নিয়ন্ত্রিত হয় এ পথ দিয়ে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের উপকূলের তেলখনিগুলো থেকে উৎপাদিত তেলের প্রায় ১২ শতাংশই এ রুট দিয়ে পরিবহন করা হয়।
গত সপ্তাহ থেকেই বাব আল-মান্দেব এলাকায় সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে হুথিদের তীব্র আক্রমণ চলছে। রক্তক্ষয়ী এ সংঘাতে ইতোমধ্যে কয়েক শ মানুষের প্রাণ গেছে এবং ঘরছাড়া হয়েছে হাজার হাজার পরিবার। এর মধ্যে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার জেরে তেহরান তাদের জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বহুগুণ বেড়ে গেছে।
সূত্র: ফ্রান্স ২৪

হুথিদের বিরুদ্ধে এখনই কোনো সামরিক পদক্ষেপে যাচ্ছে না পাকিস্তান