শিরোনাম

হুথিদের বিরুদ্ধে এখনই কোনো সামরিক পদক্ষেপে যাচ্ছে না পাকিস্তান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হুথিদের বিরুদ্ধে এখনই কোনো সামরিক পদক্ষেপে যাচ্ছে না পাকিস্তান
হুথি গোষ্ঠীর সদস্যরা

সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে তাৎক্ষণিকভাবে কোনো সামরিক অভিযানে জড়ানোর পরিকল্পনা নেই পাকিস্তানের। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, এই মুহূর্তে সামরিক প্রতিক্রিয়ার কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা চলছে না। তবে পরিস্থিতি সাপেক্ষে মক্কা চুক্তির আওতায় তারা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এ কর্মকর্তা বলেন, ‘সময় এলে’ পাকিস্তান পদক্ষেপ নিতে পারে।

গত মাসেই মক্কায় পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তাকে তিন দেশের সবার ওপর আক্রমণ হিসেবে ধরে নেওয়া হবে। বর্তমান প্রেক্ষাপটে সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসলামাবাদ বলেছে, ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠীকে অবিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে ইরানকে।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/