বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ধ্বংসের দাবি আইআরজিসির

সিটিজেন জার্নাল ডেস্ক

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডার হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, তাদের মহাকাশ বা অ্যারোস্পেস ফোর্স এ অভিযান চালিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে শত্রুপক্ষের বিমান হামলার পাল্টা জবাব হিসেবে তারা এ পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে বলা হয়, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে শত্রুপক্ষের বিমান হামলার জবাবে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধবিমানগুলো কয়েক ঘণ্টা আগে বাহরাইন দ্বীপে আগ্রাসনকারী যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে ধ্বংস করে দিয়েছে।
এ হামলার পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার বিষয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে তারা সতর্ক করেছে, হরমুজ প্রণালিতে আগ্রাসী শত্রুপক্ষের আকাশপথে উস্কানি ও তেল চোরাচালান বন্ধ করার জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা। যদি এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স কোনো ভৌগোলিক সীমা ছাড়াই এ জবাব দিতে পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে এলএনজিবাহী ট্যাংকারে আগুন