শিরোনাম

ইরানে হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানে হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

ইরানে হামলা বন্ধ ঘোষণার একদিন যেতে না যেতেই সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ইরানে হামলা চালানো লাগতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প এ কথা বলেন।

ইরান এখন চুক্তির জন্য তাদের কাছে অনুরোধ করছে বলেও দাবি করেছেন তিনি।

ট্রাম্প বলেন, নতুন হামলা থেকে তারা মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন। গতকালই ইরানে হামলা শুরু করতেন। কিন্তু তিনি মিত্র আরব নেতাদের অনুরোধে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ট্রাম্পের দাবি, নৌবাহিনীর জাহাজগুলো হামলার জন্য মিসাইল লোড করেছিল। এছাড়া অন্যান্য অস্ত্রও প্রস্তুত করা হয়েছিল।

এ সময় তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে এখন তাদের আরেকটি বড় হামলা চালাতে হতে পারে।

এর আগে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে জানিয়ে হামলা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেন। ওই সময়ও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানান ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/