দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত ৯

সিজেডএন ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শিশু ও নারীসহ নিহত হয়েছেন অন্তত ৯ জন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। নিহতের মধ্যে ৭ জন একই পরিবারের সদস্য। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) দেয়া তথ্যমতে, শনিবার (১৫ আগস্ট) নাবাতিয়েহ জেলার আনসার গ্রামের একটি বাড়িকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি আলি আল-তাহের রিজে তাদের সেনাদের ওপর চালানো এক হামলার জবাবে নাবাতিয়েহ ও আনসার এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে। ইসরায়েলের এই যুক্তিকে প্রত্যাখ্যান করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। নাবাতিয়েহ, আনসার, দেইর আল-জাহরানি ও আশপাশের অঞ্চলে এ হামলাকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন তিনি।
তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, লেবাননের ভেতরে কোনো সামরিক কাঠামো থাকলে তা সামলানোর দায়িত্ব সম্পূর্ণভাবে লেবানন সরকার ও সেনাবাহিনীর। এ অজুহাতে ইসরায়েল কোনোভাবেই লেবাননের ভূখণ্ডে হামলা করা বা সাধারণ মানুষের জীবন বিপন্ন করার অধিকার রাখে না। তিনি অবিলম্বে এ আগ্রাসন বন্ধের দাবি জানান।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। নাবাতিয়েহ এবং এর আশপাশের এলাকায় ইসরায়েলের এ ধারাবাহিক হামলাকে তিনি আন্তর্জাতিক আইন, কাঠামো চুক্তি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। এ হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনা ও চুক্তি বাস্তবায়নের চেষ্টার প্রতি একটি নেতিবাচক বার্তা হিসেবে বর্ণনা করেছেন আউন।

ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর এক মাসে ১০৮ হামলা ইসরায়েলের