শিরোনাম

ভেনেজুয়েলায় সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলায় সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

নিজের সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভূমিকম্পগুলো অত্যন্ত শক্তিশালী ছিল। এতে বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে।

সহায়তার বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তিনি মার্কিন সরকারি সংস্থাগুলোকে ‘দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক খবর ভালো নয়।’

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ট্রাম্প ভেনিজুয়েলায় একটি প্রাণঘাতী সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করা হয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে কারারুদ্ধ আছেন।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/