শিরোনাম

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মোদি এই অভিনন্দন জানান।

পোস্টে নরেন্দ্র মো‌দি বলেন, এই বিজয় আপনার (তা‌রেক রহমান) নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় দেয়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনের সঙ্গে থাক‌বে।

Screenshot 2026-02-13 102657

ভার‌তের প্রধানমন্ত্রী বলেন, আমি আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার (তা‌রেক রহমান) সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

/জেএইচ/