আমার ফোন ট্যাপ করেন মোদি, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

সিটিজেন জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোন ট্যাপ করার গুরুতর অভিযোগ তুললেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার (১৩ নভেম্বর) ইনস্টাগ্রামে এক অনলাইন আলাপচারিতা অনুষ্ঠানে যুক্ত হয়ে এ অভিযোগ করেন।
ইনস্টাগ্রামের ‘আস্ক মি’ সেশনে সমর্থকদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার সময় রাহুল নিজের ফোনটি দেখিয়ে বলেন, প্রমাণটা এই ফোনেই আছে, আর প্রধানমন্ত্রী তা জানেন, কারণ তিনি আমার ফোন ট্যাপ করেন। যদিও পুরো অনুষ্ঠান চলাকালীন ফোন ট্যাপ হওয়ার দাবির সপক্ষে কোনো ধরনের প্রযুক্তিগত প্রমাণ বা নথি তিনি সামনে আনেননি।
রাহুল গান্ধীর এমন অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও তিনি কেন্দ্রীয় সংস্থাগুলোর বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ এনেছিলেন। তার দাবি ছিল, নজরদারি চালানোর জন্য তার এবং দেশের আরও অনেক রাজনীতিবিদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার বসিয়েছিল সরকার। ২০২৩ সালে তিনি সরাসরি বলেছিলেন, আমার নিজের ফোনেই পেগাসাস ছিল। বহু রাজনীতিবিদের ফোনেই পেগাসাস আছে। গোয়েন্দা কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, দয়া করে ফোনে কী বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন, কারণ আমরা সবকিছু রেকর্ড করছি। তবে কেন্দ্রীয় সরকার বরাবরই এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে।
শুক্রবারের লাইভ সেশনে কংগ্রেস নেতা আরও বলেন, কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত আর কে দেশদ্রোহী- এ প্রশ্নগুলোর চূড়ান্ত ফয়সালা একমাত্র মুখোমুখি বিতর্কের মাধ্যমেই হতে পারে। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনার দাবি জানিয়ে গত ১২ দিনে এ নিয়ে সপ্তমবারের মতো প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানালেন রাহুল।
সূত্র: এনডিটিভি

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি