চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও

সিজেডএন ডেস্ক

শনিবার (৩ অক্টোবর) বিকেলে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বিভিন্ন ঘটনার প্রতিবাদে শিয়ালদহ স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপ-হাইকমিশন অভিমুখে যান বিক্ষোভকারীরা।
বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি এ বিক্ষোভ করা হয়। শিয়ালদহ থেকে শুরু হওয়া এ মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর পাশাপাশি এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।
মিছিলটি বাংলাদেশ মিশনের প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয় কলকাতা পুলিশ। ব্যারিকেড দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। তাদের একাংশ জোর করে ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তীব্র ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। এই হট্টগোলের কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ও আয়োজক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত বাংলাদেশ মিশনের অনুমতি সাপেক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়েছে।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল