শান্তি মুচলেকায় সই করবেন না নেহা বোরা

শান্তি মুচলেকায় সই করবেন না নেহা বোরা
সিজেডএন ডেস্ক

দিল্লি পুলিশের দেওয়া নোটিশের প্রেক্ষিতে শান্তি বজায় রাখার নামে কোনো ধরনের বন্ড বা মুচলেকায় সই করবেন না বলে জানিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।
শনিবার (২৩ অক্টোবর) একজন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তিনি এ কথা বলেন। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিল্লি হাইকোর্ট বোরার একটি আবেদন খারিজ করে দেন। আবেদনে তিনি পুলিশের নোটিশটিকে আইনি চ্যালেঞ্জ করেছিলেন। নোটিশে তাকে জামিনদারসহ ১০হাজার টাকার বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে বিষয়ে বোরা বলেন, আমাদের কোনো শর্ত নেই। আমরা বন্ডে স্বাক্ষর করব না।
এর আগে হাইকোর্টে করা আবেদনে বোরা যুক্তি দিয়েছিলেন, পুলিশের দেওয়া নোটিশটি পুরোপুরি অস্পষ্ট, ভুল তথ্যে ভরা এবং সেখানে এমন কোনো তথ্য নেই যা দিয়ে প্রমান করা যায় তিনি শান্তি ভঙ্গ করতে পারেন। তিনি অভিযোগ তুলে বলেন, এ ধরনের পদক্ষেপ আসলে সংবিধানের ১৯ (১)(এ), ১৯(১)(বি) এবং ২১ অনুচ্ছেদ লঙ্ঘন করে শান্তিপূর্ণ ভিন্নমত দমনের জন্য প্রতিরোধমূলক ক্ষমতার প্রয়োগ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদালতে শুনানির সময় বোরার আইনজীবী বলেন, নিজ দেশে জাতীয় পতাকা তোলার জন্য নাগরিকদের কোনো আলাদা অনুমতির প্রয়োজন হয় না। মূলত পুলিশ তাদের নোটিশে দাবি করেছিল, নেহা বোরা কোনো বৈধ অনুমতি না নিয়েই পতাকা উত্তোলন করেছিলেন।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১২৬ ধারা মেনে ১৭ অক্টোবর একটি নোটিশ পাঠানো হয়। এতে তদন্ত চলাকালীন শান্তি বজায় রাখতে তিনি কেন ১০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকা ও জামিনদার দেবেন না সে বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জবাব দিতে বলা হয়েছিল ।
কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) লেহরা দো তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বোরাকে আটক করে পুলিশ। যদিও পরদিনই ছাড়া পান তিনি। আদালতের নথি অনুযায়ী, পুলিশ দাবি করছে ১৬ অক্টোবর মান্ডি হাউসে স্লোগান দেওয়া, এলাকায় ১৬৩ ধারা জারি থাকার পরও যন্তর মন্তরের কাছে বারবার বিক্ষোভ করা এবং কনট প্লেসের জমায়েতে মানুষকে উসকানি দেওয়ার অভিযোগে এ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভারতে জামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ 