ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
সিজেডএন ডেস্ক

দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে যোশীকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয় দেশটির রাষ্ট্রপতি কার্যালয়।
জানা গেছে, বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন নির্দেশনা অনুযায়ী, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও পরিচালনা করবেন।
এর আগে, ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে শনিবার দুপুরে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্রে জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনকে ‘দেশবিরোধী শক্তি’ যেন অপব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়ে তিনি লেখেন, চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছেন এবং একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থাকেই দেশের অগ্রগতির ভিত্তি বলে বিশ্বাস করেন।
পরে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ভারতের রাষ্ট্রপতি কার্যালয় জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও আন্দোলন থামেনি: সিজেপি