পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

সিটিজেন জার্নাল
সিটিজেন জার্নাল
পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু
শুভেন্দু অধিকারী। ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

গরু নিয়ে দিন দিন উত্তাল হয়ে উঠছে ভারতের রাজনীতি। দেশটিতে গরু পাচারের ‘কথিত’ অভিযোগে মুসলিমদের ওপর তাণ্ডব চালাচ্ছে পুলিশ। ‘কথিত’ বন্দুকযুদ্ধের নামে তাদের স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার রোমহর্ষক তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানী প্রতিবেদনে। উত্তর প্রদেশজুড়ে প্রায় একইভাবে আড়ালে এনে সন্দেহভাজনদের পায়ে গুলি করা হচ্ছে। পরিকল্পিত এই ছকটি দেশটিতে এখন ‘অপারেশন ল্যাংড়া’ নামে পরিচিতি পেয়েছে। রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার ও তাদের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে পুলিশ বাহিনীকে ব্যবহার করে এই বিচারবহির্ভূত নির্যাতন চালানো হচ্ছে। এসব অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী, আইনজ্ঞ ও বিরোধী নেতারা।

তবে শুধু উত্তর প্রদেশেই নয়, পশ্চিমবঙ্গেও গরু জবাই নিয়ে কড়াকড়ি করেছে মমতাকে পরাজিত করে ক্ষমতায় আসা বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোরবানির সময় গরু জবাই করা নিষিদ্ধ করেছিলেন তিনি। এবার পশ্চিমবঙ্গে যদি কোনো গরু জবাই করা হয় তাহলে তার চেয়ে খারাপ কেউ হবে না বলে হুমকি দিয়েছেন। অপরদিকে কথিত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব বিধানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাইগঞ্জে এক জনসভায় উগ্রপন্থি শুভেন্দু বলেন, গরু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র। তাকে কোনো ক্ষতি করা যাবে না বলেও জানান তিনি।

শুভেন্দু বলেন, ‘গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।’

সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা থাকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদরাসাও থাকা যাবে না, যেন কোনো জাতীয়তাবিরোধী কার্যক্রম না হতে পারে।’

সূত্র: টাইমস অব ইসরায়েল, দ্য ইনডিপেন্ডেন্ট

/জেএইচ/