শিরোনাম

আন্দোলনের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আন্দোলনের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (বাঁয়ে) ও আন্দোলনকারী শিক্ষার্থীরা (ডানে)। কোলাজ; সিজেডএন টোয়েন্টিফোর

দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। কেন্দ্রের সঙ্গে হতে যাওয়া তৃতীয় দফা আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে নেওয়া তার এই পদত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সবকটি মূল দাবি পূরণ হলো।

বেশ কিছু দিন ধরে প্রধান বিচারপতির মধ্যস্থতায় কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার বিষয়ে সরকার নীরব থাকায় সেই আলোচনা অচলাবস্থায় রূপ নেয়। শনিবার (২৫ জুলাই) সকালে প্রধান বিচারপতি জানান, ধর্মেন্দ্র প্রধানকে না সরালে কোনো আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত সেই চাপের মুখেই পদ ছাড়তে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্র সরকার আন্দোলনকারীদের অন্য দুটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। দাবিগুলো ছিল NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্ন ফাঁসের কারণে মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি অমীমাংসিত থাকলেও শেষ পর্যন্ত এই পদক্ষেপের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পূর্ণ জয় হলো।

সূত্র: এনডিটিভি

/এমএকে/