ভারতের মণিপুরে সশস্ত্র হামলায় নারীসহ নিহত ৩

সিটিজেন ডেস্ক

ভারতের মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় এক নারীসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে রাজ্যের কাংপোকপি জেলার একটি গ্রামে সশস্ত্র দুষ্কৃতকারীদের অতর্কিত হামলা ও দুই পক্ষের গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সাধারণ মানুষের অন্তত ৭টি বসতবাড়িতে আগুন দেয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে জেলার সাইতু-গামফাজল মহকুমার লোইবল খুল্লেন গ্রামে একদল সশস্ত্র দুর্বৃত্ত আচমকা হামলা চালায়। এরপরই দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে তুমুল গুলি বিনিময় শুরু হয়। আকস্মিক এ সংঘর্ষে আতঙ্কিত গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী জঙ্গলে গিয়ে আশ্রয় নেন। এই গোলাগুলির মাঝেই গুলিতে প্রাণ হারান লেটখংগাম হাওকিপ, তিনমারি হাওকিপ এবং জাংমিনলাল হাওকিপ নামের তিন স্থানীয় বাসিন্দা।
এ বর্বরোচিত হামলার ঘটনার পর তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে মণিপুরের কুকি উপজাতিদের শীর্ষ সংগঠন ‘কুকি ইনপি মণিপুর’। এক বিবৃতিতে তারা নিরীহ ও নিরস্ত্র নাগরিকদের ওপর এ সহিংসতাকে চরম মানবাধিকার লঙ্ঘন ও মানব মর্যাদার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
নতুন করে ঘটা এ সহিংসতাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন থমথমে পরিস্থিতি ও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই অঞ্চলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: দ্য টেলিগ্রাফ

ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা