শিরোনাম

আন্দোলনের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আন্দোলনের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা
নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া নিরাপত্তাজনিত কারণে রাজধানী দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২২ জুলাই) সকাল থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রীদের প্রবেশ স্থগিত ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)।

ডিএমআরসি জানিয়েছে, বন্ধ ঘোষণা করা স্টেশনগুলোর তালিকায় রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেট, প্যাটেল চক, লোক কল্যাণ মার্গ, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম। তবে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি কমাতে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনগুলোতে কেবল ট্রেন পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু রাখা হয়েছে।

মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির ডাকা ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত দিল্লি। হাজার হাজার আন্দোলনকারী রাজপথে নেমে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর নির্দেশে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এর আগে সোমবারেও (২০ জুলাই) নিরাপত্তার স্বার্থে বেশ কিছু মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

/এমএকে/