ভারতে মন্দিরের পাশে ট্রাকচাপায় ১২ জন নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে মন্দিরের পাশে ট্রাকচাপায় ১২ জন নিহত
ঘাতক ট্রাক

ভারতের মধ্যপ্রদেশের গালিওরের শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তীর্থযাত্রী।

শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত দেড়টার দিকে ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাকটি পুলিশের চেকপোস্ট ভেঙে এসে মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা দেয়। এতে ১২ জন নিহতসহ মন্দিরের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

গালিওর পুলিশের এসএসপি ধর্মবীর সিং বলেন, রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওই সময় চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই একটি ট্রাক রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর ওঠে যায়। এরপর ট্রাকটি মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা দেয়।

তিনি বলেন, ট্রাক চাপা দেওয়ার পর ৩৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন। আর বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।

/এসবি/