শিরোনাম

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ
ইরান। ছবি: সংগৃহীত

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। সর্বশেষ পরামর্শে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইরানে থাকা নাগরিকরা ‘বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করার জন্য’ বলা হয়েছে। খবর এনডিটিভির।

এই নির্দেশনা ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকসহ সকল ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য।

দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের পরামর্শ পুনর্ব্যক্ত কর হচ্ছে যে, ইরানে অবস্থানরত সব ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিক্ষোভ বা প্রতিবাদসমূহের এলাকা এড়িয়ে চলতে হবে। পাশাপাশি ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে এবং যেকোনো পরিস্থিতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে হবে।

একইসঙ্গে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের তাদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অন্যান্য ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সহায়তার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলা হয়েছে।

/জেএইচ/