শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে যা বললেন অভিজিৎ দীপকে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে যা বললেন অভিজিৎ দীপকে
অভিজিৎ দীপকে

দিল্লি পুলিশের হাত থেকে মুক্তি পেয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রায় ২৪ ঘণ্টা ইন্টারনেট ও ফোন ছাড়া বন্দি জীবন কাটিয়ে মুক্ত হওয়ার পর, তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন একেবারে ভিন্ন ভাবে।

‘বীর-জারা’ সিনেমায় বৃদ্ধ বয়সের শাহরুখ খানের একটি চরিত্র ছিল। ঠিক সেই রূপটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে অভিজিৎ ক্যাপশনে লেখেন, ‘ওয়াইফাই আর ফোন ছাড়া ২৪ ঘণ্টা জেল খেটে বের হলে অনুভূতিটা ঠিক এমনই হয়!’

জাতীয় পতাকা মিছিলে যোগ দেওয়ার আগ মুহুর্তেই আটক করা হয় অভিজিতকে। আটক করার মুহূর্তে অবশ্য পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা-কাটাকাটি হয় তার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা তো কোনো আন্দোলন করতে চাইনি! আমরা শুধু দেশের জাতীয় পতাকা ওড়াতে চেয়েছিলাম। পতাকা তো তোলা কোনো অন্যায় বা বেআইনি কাজ হতে পারে না! জবাবে এক পুলিশ কর্মকর্তা তাকে বিষয়টি বুঝিয়ে বলেন, জাতীয় পতাকা অবশ্যই দেশের সম্মান, তবে সবার সুরক্ষার বিষয়টি আগে ভাবতে হবে।

অবশেষে শর্ত সাপেক্ষে একটি মুচলেকায় সই করে শনিবার মুক্তি পান অভিজিৎ দীপকে। আর মুক্তি পেয়েই নিজের চেনা রসবোধ দিয়ে পুরো ঘটনাকে হালকা করে দিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/