ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

সিজেডএন ডেস্ক

ভারতের গুজরাটের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন শ্রমিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ভাগরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত ‘সিনজিল ফার্মাকেম’ নামের একটি প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা গেছে, হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলাকালে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরপরই বাতাসে ছড়িয়ে পড়ে মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) নামের বিষাক্ত গ্যাস।
দুর্ঘটনাস্থলের ভয়াবহতার বিবরণ দিয়ে ভারুচের মহকুমা ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানান, মাত্র এক বছর আগে সায়খায় স্থাপিত সিনজিল ফার্মাকেম ফার্মাসিউটিক্যাল মধ্যবর্তী পণ্য উৎপাদন করে আসছে। তিনি বলেন, হাইড্রোজিনেশন প্রক্রিয়ার সময় ঘটা বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, তা রিএ্যাক্টর ট্যাঙ্কটিকে ছিন্নভিন্ন করে দেয় এবং যন্ত্রাংশগুলো চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
হতাহতের খবর নিশ্চিত করে পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানিয়েছেন, বিস্ফোরণে ৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন আমোদের বাসিন্দা জয়দীপ মহেশভাই প্যাটেল ও ভাবিক দিলীপকুমার ভাসাভা, গির সোমনাথ জেলার তালালার বৃন্দ তালাভিয়া এবং উত্তর প্রদেশের বাসিন্দা অনিকেত হরিলাল গৌতম ও অর্জুনকুমার রামসিংহ গৌতম।
অন্যদিকে, আহত শ্রমিকরা হলেন- পবনকুমার রামসিংহ গৌতম, মৌসমকুমার রামসেবক যাদব, শিবদয়াল রামাবতার যাদব, প্রতীক প্রবিন প্রজাপতি এবং প্রিয়াংশু বাহাদুরলাল। তারা মূলত বিহার ও উত্তর প্রদেশের বাসিন্দা। এসপি জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের (DISH) এক কর্মকর্তা জানান, হাইড্রোজিনেশন প্রক্রিয়াকালীন বিস্ফোরণের ফলেই ক্ষতিকর মিথিলিন ডাইক্লোরাইড (MDC) গ্যাস লিক হতে শুরু করে। ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানটিতে পৌঁছান গুজরাট দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, ডিশ (DISH) ও স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। কারখানাটিতে নিরাপত্তাজনিত কোনো গাফিলতি ছিল কি না এবং কীভাবে এ বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে রাজপথে বিজয়ের দল টিভিকে