বাঙ্কার ভেদকারী যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা তুরস্কের

সিটিজেন জার্নাল ডেস্ক

প্রতিকূল ইলেকট্রনিক জ্যামিং পরিস্থিতির মধ্যেও সক্ষমতার প্রমাণ দিল তুরস্কের তৈরি যুদ্ধ ড্রোন ‘আকিনচি’। সম্প্রতি ড্রোনটি থেকে প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের তৈরি দুটি ‘টোলুন-পি’ বাঙ্কার-ভেদকারী গাইডেড যুদ্ধাস্ত্রের সফল ফায়ারিং পরীক্ষা চালানো হয়েছে। ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কারের চেয়ারম্যান সেলজুক বায়রাক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এনসোসিয়ালে পরীক্ষার একটি ভিডিও ও তথ্য শেয়ার করেন সেলজুক বায়রাক্তার। তিনি এটিকে জ্যামিং পরিস্থিতিতে দুটি টোলুন-পি যুদ্ধাস্ত্রের একটি সফল ফায়ারিং পরীক্ষা হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে পোস্টটি শেয়ার করে আসেলসানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ আকিয়ল টোলুন-পি-এর বাঙ্কার ভেদ করার সক্ষমতা এবং বায়কারের সঙ্গে তাদের যৌথ সহযোগিতার প্রশংসা করেন। তিনি জানান, তুরস্কের দেশীয়ভাবে তৈরি চালকবিহীন আকাশযানগুলোকে আরও শক্তিশালী করার কাজ তারা অব্যাহত রাখবেন। তার মতে, এ আকাশযানগুলো ইতোমধ্যেই বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রে সামরিক মতবাদ পরিবর্তনকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
মূলত অত্যন্ত সুরক্ষিত ও কঠিন লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্যই টোলুন-পি গোলাবারুদটি তৈরি করা হয়েছে। আসেলসানের দেওয়া তথ্যমতে, এ যুদ্ধাস্ত্রে স্যাটেলাইট ও ইনার্শিয়াল নেভিগেশন প্রযুক্তির সঙ্গে একটি বিশেষভাবে তৈরি ভেদনকারী ওয়ারহেড যুক্ত করা হয়েছে। এর ফলে এটি মাটির নিচের বাঙ্কার, সাঁজোয়া যান এবং মজবুত রিইনফোর্সড কংক্রিটের কাঠামোতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, টোলুন-পি এক মিটার বা প্রায় ৩ দশমিক ৩ ফুট পুরু রিইনফোর্সড কংক্রিট ভেদ করতে সক্ষম। এতে থাকা প্রোগ্রামযোগ্য ও ইলেকট্রনিক ফিউজটি কংক্রিট ভেদ করে ভেতরে ঢোকার পর বিস্ফোরণ ঘটায়, যা কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দেয়। এ ছাড়া আসেলসানের ‘সাদাক-৪টি’ মাল্টিপল ইজেক্টর র্যাক ব্যবহার করে একটি যুদ্ধবিমান বা ড্রোন একসঙ্গে একাধিক টোলুন-পি বহন করতে পারে। ফলে একবারেই একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুবিধা দেয়।
অন্যদিকে, দুই ইঞ্জিনবিশিষ্ট বায়রাক্তার আকিনচি ড্রোনটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং সুনির্দিষ্ট আঘাত হানার অভিযানের জন্য নকশা করা হয়েছে। বায়কারের তথ্য অনুযায়ী, এ ড্রোনটি ১ হাজার ৫০০ কিলোগ্রাম বা ৩ হাজার ৩০৭ পাউন্ড পর্যন্ত অস্ত্র ও সরঞ্জাম বহন করতে পারে। ড্রোনটির ডানার বিস্তার ২০ মিটার এবং এটি সর্বোচ্চ ৪০ হাজার ফুট বা ১২ হাজার ১৯২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন ও অবতরণের সুবিধার পাশাপাশি এতে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা থাকায় গ্রাউন্ড স্টেশনের দৃষ্টিসীমার বাইরে গিয়েও এটি সফলভাবে অভিযান পরিচালনা করতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি

মহাকাশ থেকে দৃশ্যমান হরমুজের তেলের আস্তরণ, ধ্বংসের মুখে উপসাগরীয় বাস্তুতন্ত্র