যুক্তরাজ্যের ২ বিমানঘাঁটিতে ড্রোন আতঙ্ক

যুক্তরাজ্যের ২ বিমানঘাঁটিতে ড্রোন আতঙ্ক
সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে দুটি বিমানঘাঁটিতে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখা গেছে। এ ঘটনায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লাকেনহিথ ও ফেল্টওয়েল ঘাঁটির আশপাশে এ ঘটনা ঘটে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে ইংল্যান্ডের সাফোকের আরএএফ লাকেনহিথ এবং প্রতিবেশী নরফোকের আরএএফ ফেল্টওয়েল এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এ শব্দকে যুদ্ধকালীন সতর্কসংকেতের সঙ্গে তুলনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাউডস্পিকারে আমেরিকান উচ্চারণে দেওয়া এক ঘোষণায় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং নিরাপদ আশ্রয় নিতে বলা হয়।
ডেইলি মেইলের প্রকাশিত এক ভিডিওতে অন্ধকারাচ্ছন্ন আবাসিক এলাকার বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শোনা যায়।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, লাকেনহিথ ঘাঁটিতে সতর্কসংকেত জারির কারণ ছিল ‘অননুমোদিত ড্রোনের সন্দেহজনক উপস্থিতি’। তবে এ ঘটনায় কোনো সামরিক সদস্য, বিমান বা ঘাঁটির অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যের এই ঘাঁটি ব্যবহার করে আসছে। ইরানের ওপর হামলায় ব্যবহ্রত বোমারু ও জ্বালানি পরিবহনকারী বিমান এসব ঘাঁটিতে অবস্থান করছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেন থেকে বোমারু বিমান ব্রিটেন থেকে সরিয়ে নিয়েছে দেশটি। এছাড়া বিশাল জ্বালানি সরবরাহকারী বিমানগুলো জার্মানিতে স্থানান্তর করেছে। পরবর্তীতে একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে হুমকি ছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি, সিএনএন

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের