মক্কা চুক্তি অনুমোদনে আইন পাস তুরস্কের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মক্কা চুক্তি অনুমোদনে আইন পাস তুরস্কের
মক্কা চুক্তি অনুমোদনে আইন পাস করেছে তুরস্ক

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে তুরস্ক। শনিবার (১৪ নভেম্বর) দেশটির সরকারি গেজেটে এ সংক্রান্ত আইনটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়েছে। ৫ নভেম্বর তুরস্কের সংসদে দীর্ঘ আলোচনার পর ২৭৯-১১৯ ভোটে বিলটি পাস হয়। ৫৯২ সদস্যের ওই সংসদে মোট ৩৯৮ জন আইনপ্রণেতা ভোটাভুটিতে অংশ নেন।

নতুন আইনটি মূলত চলতি বছরের ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় স্বাক্ষরিত একটি চুক্তিকে স্বীকৃতি দিয়েছে। ওই দিন মক্কায় অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যৌথ প্রতিরক্ষার জন্য মক্কা চুক্তি-তে স্বাক্ষর করে।

চুক্তির মূল উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, এর মাধ্যমে তিনটি দেশ পারস্পরিক যৌথ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করবে। একই সঙ্গে এ অঞ্চলের ভেতরে এবং বাইরে শান্তি ও স্থিতিশীলতা প্রসারের যৌথ অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে এই চুক্তির আওতায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/