রাশিয়াই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা: পুতিন

সিজেডএন ডেস্ক

পারমাণবিক বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক প্রযুক্তি ও সক্ষমতা থাকা বিশ্বের একমাত্র দেশ রাশিয়া এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২০ আগস্ট) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ দাবি করেন।
আলোচনার একপর্যায়ে পুতিন বলেন, সম্ভবত রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক জ্বালানি খাতের পুরো সক্ষমতা রয়েছে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, একই সঙ্গে আমাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে ঐতিহ্যগতভাবে উচ্চমাত্রার নিরাপত্তা ও পরিচালনাগত নির্ভরযোগ্যতার মান বজায় রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে রাশিয়াকে পছন্দের তালিকায় শীর্ষে রাখার পেছনে এ প্রতিযোগিতামূলক সুবিধাগুলোকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন পুতিন। মূলত বিশ্বসেরা নিরাপত্তা ব্যবস্থা, উন্নত প্রযুক্তির অভ্যন্তরীণ যোগান এবং দশকের পর দশক ধরে অর্জিত নির্ভরযোগ্যতার ওপর ভর করেই আন্তর্জাতিক পরমাণু বাজারের শীর্ষস্থান নিজেদের দখলে রাখতে পেরেছে মস্কো।
ষূত্র: তাস