বিদেশে কাজের সুযোগও ৩৫ শতাংশ কমেছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ১৮ মাসে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থানের সুযোগ ৩৫ শতাংশ কমেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (৯ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের প্রাইভেট সেক্টরের গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যা বর্তমানে ৩ দশমিক ৪২ শতাংশে চলে এসেছে। প্রাইভেট সেক্টরে কোনো ধরনের লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না।
তিনি বলেন, গত ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, আসলে কত পরিমাণ কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং ওভারসিজ কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমে গিয়েছে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগের সময়ের ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প বর্তমানে ‘আমার বাড়ি, আমার খামার’ নামকরণ করা হয়েছে। দুই মেয়াদের আমলেই এই প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে এবং এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।
এ সময় সম্পূরক প্রশ্ন হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে হাসনাত আবদুল্লাহ জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কতসংখ্যক দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে, তার হিসাব সরকারের কাছে আছে কি না।
একইসঙ্গে, প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগে প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে করা মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে– সে বিষয়েও জানতে চান তিনি।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তিনি (হাসনাত আবদুল্লাহ) অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে তিনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।

ফ্যাসিস্ট রুখতে দোয়া করা হলো সংসদে