ফ্যাসিস্ট রুখতে দোয়া করা হলো সংসদে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট রুখতে দোয়া করা হলো সংসদে
ফ্যাসিস্ট রুখতে দোয়া করা হলো সংসদে। (বামে) দোয়া পরিচালনা করছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফ্যাসিস্টকে আবার ফিরিয়ে আনার চেষ্টা হলে, তা প্রতিহত করার জন্য তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। একইসঙ্গে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনাকালে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’

এর আগে, এদিন বিকাল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চতুর্থ অধিবেশন শুরু হয়।

/এফআর/