জেলেনস্কিকে হত্যার নির্দেশ দিতে ট্রাম্পকে রাশিয়ার আহ্বান

সিটিজেন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার নির্দেশ দিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেমলিনের প্রভাবশালী নেতা দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট দাবি করেন, ভেনেজুয়েলা, কিউবা কিংবা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্মিলিত পদক্ষেপের চেয়েও জেলেনস্কি ট্রাম্পের স্বার্থের বেশি ক্ষতি করছেন।
ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের দ্বিতীয় শীর্ষ এ কর্মকর্তা জেলেনস্কিকে ‘পচনশীল সবুজ পরজীবী’ হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন’। ট্রাম্পের প্রতি জেলেনস্কির আচরণকে ‘চরম অসম্মানজনক’ উল্লেখ করেন তিনি। পরিস্থিতি সামলাতে মার্কিন প্রেসিডেন্টকে প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ পরিচালককে এ দুর্ভাগ্যজনক ছোট সমস্যার সমাধানের নির্দেশের আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেদভেদেভ লেখেন, ‘ঠিক কী কারণে ওভাল অফিসের এ রক্তচোষাটাকে পছন্দ করার কোনো কারণ থাকবে?’ তিনি অভিযোগ করেন, জেলেনস্কি একটি মোটা সবুজ মাছির মতো ট্রাম্পকে জ্বালাতন করেছিলেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অভদ্রভাবে অর্থ ও অস্ত্র দাবি করেছিলেন এবং ট্রাম্প ও তার দলের বিরুদ্ধে তাদেরকে উস্কে দেওয়ার জন্য পশ্চিমা নেতাদের প্রভাবিত করেছিলেন। মেদভেদেভের মতে, যখনই ট্রাম্প ও তার দল আলোচনার প্রস্তাব দিতেন, তখনই জেলেনস্কি তা উড়িয়ে দিতেন।
এমন এক সময়ে মেদভেদেভ এ মন্তব্য করলেন, যখন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সেন্ট পিটার্সবার্গে গিয়ে পুতিনকে ‘মানবতাবাদী’ হিসেবে আখ্যা দিয়েছেন। এ সময় ২০২২ সাল থেকে রাশিয়ায় বন্দী ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত মার্কিন শিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়ায় পুতিনকে ধন্যবাদ ও জানান উইটকফ।
এদিকে সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। মস্কোর অভিযোগ, ইউক্রেন যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার লিপেস্ক অঞ্চলের ইয়েলেৎসে অবস্থিত এনার্জিয়া প্রতিরক্ষা কারখানায় হামলা চালিয়েছে। ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্রসহ একাধিক অস্ত্রের ব্যাটারি তৈরির প্রধান এ কেন্দ্রে হামলায় একজন নিহত ও অনেকে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি ওরিওলের প্রোটন সামরিক কারখানাতেও একই ধরনের হামলা চালানোর খবর পাওয়া গেছে, যেখানে চারজন প্রাণ হারিয়েছেন। এছাড়া ইউক্রেনীয় দূরপাল্লার ড্রোন হাজার মাইল দূরের পার্ম এবং ১ হাজার ৬০০ মাইলেরও বেশি দূরের ওমস্ক শহরের সামরিক কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে।
সূত্র: ডেইলি মেইল

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন 