ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এতে বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে। ঝড়টির মূল অংশের প্রভাবে অন্ধ্রপ্রদেশসহ উপকূলীয় রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত ও তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত ২টা থেকে ৪টার মধ্যে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত গতিতে স্থলভাগে আছড়ে পড়ে।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, অর্ণব ‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ হওয়ায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড়টির মূল অংশ অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি পুরোপুরি স্থলভাগে উঠে আসবে। এই আঘাত হানার ধারাবাহিক প্রক্রিয়া পরবর্তী তিন ঘণ্টা ধরে চলবে। এর প্রভাবে উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টি ও প্রবল বাতাসের তাণ্ডব অব্যাহত রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় অর্ণবের ফলে তামিলনাড়ুর উত্তর চেন্নাই এবং তিরুভাল্লুর জেলার এন্নোর এক্সপ্রেসওয়ে ও অন্যান্য উপকূলীয় সড়কে উত্তাল ঢেউ ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়।
ঝড়ের কারণে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ভুবনেশ্বরসহ দক্ষিণ ওড়িশার সব বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইতোমধ্যেই সেখানে অন্তত ২১টি ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিজয়ওয়াড়া বিমানবন্দরে হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম এবং কাডাপাগামী ৫টি ফ্লাইট বাতিল করে। বিজয়ওয়াড়া বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবারের সব ফ্লাইটও বাতিল করেছে।
ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগিয়ে আসায় দক্ষিণ ওড়িশায় আতঙ্ক বিরাজ করছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবিলার অংশ হিসেবে পুরো রাজ্যে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি দুর্যোগ চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জরুরি নির্দেশ জারি করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু

উত্তাল বঙ্গোপসাগর, ১৭০ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’