শিরোনাম

হরমুজ প্রণালি সচলের পরিকল্পনা নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি সচলের পরিকল্পনা নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ
কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, ওই জলপথ দিয়ে যেন আন্তর্জাতিক জাহাজগুলো অবাধে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে একটি ‘কার্যকর পরিকল্পনা’র প্রয়োজনীয়তার ওপর দুই নেতা একমত পোষণ করেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো সফরে থাকা স্টারমার এর আগে বলেছিলেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোর ওপর কোনো ধরনের মাশুল বা টোল আরোপ করা উচিত নয়।

উল্লেখ্য, যুদ্ধের প্রেক্ষাপটে ইরান এ অঞ্চলে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে কার্যত টোল আদায়ের ইঙ্গিত দিয়ে আসছে এবং ইতিমধ্যে কিছু জাহাজ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। ইরানের এমন উদ্যোগের বিপরীতে পশ্চিমারা তাদের কঠোর অবস্থান বজায় রাখতেই এ উচ্চপর্যায়ের আলোচনা করেছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/