ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিস্ফোরণ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিস্ফোরণ
সানা আন্তর্জাতিক বিমানবন্দর

আবারও বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে ইয়েমেনের রাজধানী সানা। সৌদি জোটের তেল স্থাপনায় হামলার জবাবে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

গতকাল সৌদির বিমান হামলার পর বুধবার (১৪ অক্টোবর) সানা ও এর আশপাশে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

সৌদি জোটের লক্ষ্যবস্তু হওয়া তেল স্থাপনাটি হুথিদের নিয়ন্ত্রণে ছিল। হুথি বিদ্রোহীদের দাবি, ডিপোটি অনেক আগেই খালি করা হয়েছিল। সে কারণে সৌদি জোটের এ হামলাকে তারা সম্পূর্ণ মূল্যহীন বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে সৌদি জোটের হামলার রেশ কাটতে না কাটতেই জবাব দেয় হুথিরা। সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, একটি তেল পরিশোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আরামকোর সদরদপ্তরে ড্রোন ও মিসাইল হামলা চালায় তারা। যুদ্ধের শুরু থেকেই হুথিরা ‘চোখের বদলে চোখ’ নীতি মেনে চলছে। সৌদি তাদের কোনো অবকাঠামোতে আঘাত হানলে তারাও একইভাবে পাল্টা জবাব দেবে। সামনেও এমন হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/