এবার জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভের ডাক অভিজিৎ দীপকের

সিজেডএন ডেস্ক

যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর পর সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে সমাবেশের ডাক দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিও বার্তায় জাতীয় পতাকাকে ভালোবাসেন এমন মানুষদের ১৬ই অক্টোবর বিকেল ৫টায় সেন্ট্রাল পার্কে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন দীপকে। যারা দিল্লিতে উপস্থিত হতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে ঠিক একই সময়ে অনুরূপ সমাবেশের আয়োজন করার অনুরোধ জানিয়েছেন তিনি।
দীপকে ক্ষোভ প্রকাশ করে বলেন, কবে থেকে তিরঙ্গা ওড়ানো অপরাধ হয়ে গেল? জাতীয় পতাকা প্রদর্শনকে কোনোভাবেই অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয় বলে তিনি দাবি জানান। প্রস্তাবিত এ সমাবেশে যোগ দেওয়ার সময় সমর্থকদের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা সঙ্গে রাখা এবং আটক দলীয় নেতাদের প্রতি সংহতি জানানোর অনুরোধ করেন সিজেপি প্রধান।
নিজের দৃঢ় অবস্থান তুলে ধরে দীপকে বলেন, এর পরে আমার জেলও হতে পারে, কিন্তু আমি তা নিয়ে চিন্তিত নই। তেরঙ্গা আমার গর্ব, এবং আমি তা ওড়াতে থাকব।
কঠোর নিরাপত্তা ও ব্যাপক ব্যারিকেড থাকা সত্ত্বেও সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে পৌঁছে জাতীয় পতাকা ওড়ান। এর পরপরই পুলিশ তাদের আটক করে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অজিঙ্কা শিন্ডেসহ আরও কয়েকজন সদস্যকেও একই কারণে আটক করা হয়েছে।
সূত্র: নিউজ ১৮

সিইসিবিরোধী বিক্ষোভে কংগ্রেস-সিজেপি কি একজোট হবে