হুথিদের হামলায় স্থগিত রোনালদোদের ম্যাচ

হুথিদের হামলায় স্থগিত রোনালদোদের ম্যাচ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘর্ষের সার্বিক প্রভাবে এবার বদলে গেল মধ্যপ্রাচ্যের ফুটবলের সূচি। নিরাপত্তা আর খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের কথা ভেবে স্থগিত করা হয়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ভয়াবহ হামলায় ১৩ জন প্রাণ হারানোর পর দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করে। ২০১৫ সালের পর এটিকে অন্যতম ভয়াবহ হামলা বলে গণ্য করা হচ্ছে।
পরিস্থিতি পর্যালোচনা করে সৌদি প্রো লিগ তাদের নবম রাউন্ডের তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসপিএল-এর ওয়েবসাইটে মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘ম্যাচগুলোর মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময়কে বিবেচনায় রেখে লজিস্টিকগত কারণে’ খেলাগুলো সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আল হিলাল বনাম আল রিয়াদ এবং আল ইত্তিহাদ বনাম আল শাবাবের ম্যাচ ১৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, আল আহলি ও রোনালদোর দল আল নাসরের মধ্যকার ম্যাচটি নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ মার্চ। তবে এসপিএল নিশ্চিত করেছে, নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো আগের নির্ধারিত দিনক্ষণেই অনুষ্ঠিত হবে।

মেসিকে টপকে রোনালদোর রেকর্ডের দিকে ছুটছেন হ্যারি কেইন