অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা ইরানের আছে: আইআরজিসি

সিটিজেন ডেস্ক

ইরান বর্তমান মাত্রার যুদ্ধ অন্তত ছয় মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির তীব্র যুদ্ধ অন্তত ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এই বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো অভিযান অত্যন্ত সফল হয়েছে।
চলতি সপ্তাহে ট্রাম্প বলেন, আমরা এই যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।
উল্লেখ্য, আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সংস্থা। সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এই বাহিনীর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
সূত্র: আল-জাজিরা